সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক রুমি’র মায়ের ইন্তেকাল: বিএনপির শোক | চ্যানেল খুলনা

সাংবাদিক রুমি’র মায়ের ইন্তেকাল: বিএনপির শোক

দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রধান, দৈনিক জন্মভূমির নিউজ রুম ইনচার্জ ইয়াসিন আরাফাত রুমীর মাতা আমেনা পারভীন (৬৮) সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক এস এম ইয়াসীন আরাফাত রুমীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক এহতেশামুল হক শাওন ও সদস্য সচিব মিজানুর রহমান মিলটন। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।