সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক মিলনকে নাগরিক ঐক্যের সংবর্ধনা | চ্যানেল খুলনা

সাংবাদিক মিলনকে নাগরিক ঐক্যের সংবর্ধনা

গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা মহানগর নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাতে কেসিসি মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা এবং ঢাকা পোস্টের সেরাকর্মীর পুরস্কার পাওয়ায় সাংবাদিক মোহাম্মদ মিলনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নাগরিক ঐক্য খুলনা মহানগরের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর নাগরিক ঐক্যের আহবায়ক এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন।

সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সভায় মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় আলোচক ছিলেন ওয়াহিদুজ্জামান সোহাগ, শেখ জামিরুল ইসলাম, সেলিম রেজা বকুল ও আলী মুসা মিয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।