সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক নেতা শাবান মাহমুদ সস্ত্রীক করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

সাংবাদিক নেতা শাবান মাহমুদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। অাজ সোমবার (১৫ জুন) শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে এ সাংবাদিক নেতা বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনায় আমি সস্ত্রীক আক্রান্ত। ছোট ভাই ডা. তুষারের তত্ত্বাবধানে বাসায়ই সব বিধিনিষেধ মেনে চলছি আল্লাহ পাকের কৃপায়! ভরসা রাখি রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার এবং রহমতের ওপর! দয়া করে ফোনে বা ম্যাসেঞ্জারে নয়, আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিজনরা আপনাদের দোয়ায় রাখবেন আমাদের! নিরন্তর শুভ কামনা সবার জন্য।’

এদিকে সাংবাদিক নেতা শাবান মাহমুদ ও তার সহধর্মিনীর করোনা ভাইরাসের সংক্রমন থেকে আশু  সুস্থ্যতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চ্যানেল খুলনা পরিবার ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।