সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজের মায়ের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

মঙ্গলবার রসুলবাগ জামে মসজিদে দোয়া

সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজের মায়ের দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম (৭০) এর নামাজে জানাজা গতকাল রবিবার বাদ জোহর নগরীর পিটিআই জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, কেইউজে’র সাবেক সাধারণসম্পাদক মো. শাহ আলম ও শেখ মো. আবুল বাশার, খুলনাটাইমস সম্পাদক সুমন আহমেদ, কেইউজে’র সহ-সভাপতি হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিত পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী,প্রচার সম্পাদক নূর হাসান জনি, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু, বাবুল আকতার, রাশিদুল আহসান বাবলু, মিলন হোসেন, দিলীপ পাল, শেখ আব্দুল্লাহ, শশাঙ্ক স্বর্ণকার, রীতা রানী দাস, আসাফুর রহমান কাজল, দিলীপ বর্মণ, আনওয়ার আহমেদ মুন, ফকির শহিদুল ইসলাম, এস এম বাহাউদ্দিন, কবির মুন্সি, ইয়াসিন আরাফাত, মারুফ গাজী, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান,জলিল তালুকদার, জামিল খান, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আজাদুর রহমান হিরক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, তানভীর রহমান আকাশ প্রমুখ।
এদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল মঙ্গলবার বাদ আসর নগরীর মিস্ত্রিপাড়া রসুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্তকর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।