সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট | চ্যানেল খুলনা

সরকারি হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট

সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্ভুল রোগ নির্ণয়ে পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জেআর রবিন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) বা জনস্বার্থে এ রিট আবেদন করেন।

এতে হাসপাতালগুলোর অচল যন্ত্রপাতি মেরামতে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোর পরিচালককে বিবাদী করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি অপ্রতুলতা রয়েছে। সরকার অর্থ বরাদ্দ দেওয়ার পরেও অনেক যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে।

মো. জেআর রবিন বলেন, রিট আবেদনটি শিগগির হাইকোর্ট বেঞ্চে উঠবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

এবারও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

৬০ কিমি বেগে দমকা হাওয়া-বৃষ্টির আভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।