সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি দলের অনিয়মের প্রতিবাদ করতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান : মঞ্জু | চ্যানেল খুলনা

সরকারি দলের অনিয়মের প্রতিবাদ করতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি: খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণসহ সরকার ও সরকারি দলের চলমান নানা অনিয়ম ও তাদের কর্মকা- দেশের মানুষের পছন্দ না-তা বুঝিয়ে দিতে ১৩ ফেব্রুয়ারি বই প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। খুলনা সিটির সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১)-এর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ৩০নং ওয়ার্ডে প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ কালে তিনি এ আহবান জানান।
এ সময় মঞ্জু আরো বলেন, সামনে একটা সুযোগ এসেছে, দেশে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে তা আমরা পছন্দ করি না- এসবই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হচ্ছে। এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদের (ভোটার) উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া। আপনারা যত সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন ততো এই সরকারের বিপক্ষে যাবে রেজাল্ট। সেজন্যই সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় তাদের সন্ত্রস্ত করে রাখা হয়। আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করার জন্য নির্বাচনে ভোট দিন এবং সেখানে আপনাদের মনের কথা বলুন। সরকারকে বুঝতে দিন সরকার যা করছে সেটা সঠিক নয়। গণতন্ত্রকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে জনগণের স্বার্থহানি করা, দুর্নীতি করা, গুম, খুন নির্যাতন করা কোনো সরকার বা সরকারি দলের কাজ হতে পারে না। কাজেই এসব তাদের বন্ধ করতে হবে। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। গণতন্ত্রের পথেই আমাদের হাঁটতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রেহানা ঈসা, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাজেদা খাতুন, আনজিরা বেগম, তৌহিদুল ইসলাম খোকন, গাজী লোকমান, আবু তালেব, নাজমুল হক, রবিউল ইসলাম রবি, ফিরোজ আহমেদ, আফরোজা বেগম, লায়লা, লাকি, রেহেনা ইসলাম, পারভিন বেগম, নার্গিস বেগম, নুরজাহান বেগম, আরিফুর রহমান, রাজিবুল আলম বাপ্পী, মেহেদী হাসান, শান্নু ইসলাম, হোসাইন ইসলাম হোসেন, আলামিন প্রমুখ।
অপরদিকে ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর হাজী মহসীন রোড, আরজান আলী লেন, টিবি ক্রস রোড ও বাই লেনে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, কেএম মাহবুব আলম, কামরুল বিশ্বাস, কবির বিশ্বাস, শিখা, আঞ্জুমান আরা, মাহাদী হাসান সুমন, জামিলা তহমিনা প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।