সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি কর্মকর্তাদের বিদেশ যেতে আরও দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে | চ্যানেল খুলনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ যেতে আরও দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

বিদেশ সফরে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ২০১৬ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে- এমন কোনো কর্মকর্তা বিদেশে সরকারি সফরে যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেন। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জানান, ২০১৬ সালে রিট আবেদনটি করেছিল জনি কর্পোরেশন নামের একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন- হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে শুধু তাদের নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার-ইভিএম-প্রবাসী ভোট

‘১০ বছরে দেশে ২১১৩ যৌন হয়রানি, ৯২৯৫ ধর্ষণ’

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।