সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু খুলনাতে নয়, সারাদেশে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি পথনকশা তৈরি করেন। সরকারের লক্ষ্যই হচ্ছে ২০৪১ সালের মধ্যে একটি উন্নতসমৃদ্ধ দেশ গড়া।

মেয়র আজ (সোমবার) বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্নার সহযোগিতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, খুলনার ৩১টি ওয়ার্ডে প্রায় ১২ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যারা এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারাই আর্তমানবতার সেবক। তিনি এই শীতে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট মেমরী সুফিরা রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার পাঁচশত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।