সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার, ১২ ভারতীয় জেলে আটক | চ্যানেল খুলনা

সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার, ১২ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধিঃবঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে এফবি সুদ্বীপ নামে একটি ফিশিং ট্রলারসহ আবারও ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার সকালে এই জেলেদের আটক করে মোংলা কেস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক এসব ভারতীয় জেলেকে বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারটিতে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সূত্র জানায়, শনিবার বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ফেয়োরওয়ে বয়া এলাকায় এফবি সুদ্বীপ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক হয়। আটক এসব ভারতীয় জেলেকে সাগর থেকে নিয়ে এসে বিকালে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মামলা দিয়ে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারেত থাকা মাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আটক এসব ভারতীয় জেলেকে বিকালে মোংলা থানায় সোপর্দ করেছে কোস্ট গার্ড। আগামীকাল তাদের বাগেরহাট আদালতে হাজির করা হবে। এ নিয়ে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ৭ দফায় ১৫৩ ভারতীয় জেলেকে আটক করা হলো।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।