সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সমুদ্র সৈকত পরিষ্কারের পর দীর্ঘ কবিতা লিখলেন মোদি | চ্যানেল খুলনা

সমুদ্র সৈকত পরিষ্কারের পর দীর্ঘ কবিতা লিখলেন মোদি

চ্যানেল খুলনা ডেস্কঃ সম্প্রতি সমুদ্রসৈকতে হেঁটে ময়লা পরিষ্কার করে আলোচনায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ঘটনায় সমর্থকরা মোদির প্রশংসায় মেতেছেন এবং বিরোধীরা সমালোচনা করেছেন। এবার সেদিনের অভিজ্ঞতার কথা জানিয়ে দীর্ঘ কবিতা লিখে ফেলেছেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কবিতা পোস্ট করেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী তার কবিতার নাম দিয়েছেন ‘আমার অনুভুতির জগতের সঙ্গে কথোকথন’। হিন্দিতে লেখা ওই কবিতায় সুর্যের সঙ্গে সমুদ্রের সম্পর্ক, ঢেউ এর সঙ্গে এবং তার বেদনার সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে দুদিনের তামিলনাড়ু সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিংপিং যখন ভারতে ছিলেন, সেইসময় সকালে হাঁটতে গিয়ে সমুদ্রতীরে আবর্জনা পরিষ্কার করে সেই ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। প্রায় ৩০ মিনিট ধরে সমুদ্র তীরের আবর্জনা পরিস্কার করেন তিনি।

টুইটারে ৩ মিনিটের একটি ভিডিও শেয়ার করে মোদি বলেন, ‘আসুন এটা নিশ্চিত করি যে, আমাদের পাবলিক প্লেস হবে পরিষ্কার এবং ঝকঝকে, নিশ্চিত করি আমরা থাকব সুস্থসবল এবং ফিট’।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।