সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দলিতদের সঠিক পরিসংখ্যান চায় দলিত সম্প্রদায় | চ্যানেল খুলনা

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দলিতদের সঠিক পরিসংখ্যান চায় দলিত সম্প্রদায়

দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এর লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এরকারিগরী সহযোগীতায়, ইউএসএইড এর অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রুপ এর সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা সমাজসেবা অধিদপ্তরের সাথে একটি সভার আয়োজন করেন। বৃহষ্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা সমাজসো কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন। এ সভায় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা।

এ সভায় দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ দলিতদের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দলিতদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ঘোষণা সমূহের বাস্তবায়ন দেখতে চায় বলে দাবী করে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দলিতদের সঠিক পরিসংখ্যান, দলিতদের জন্য অনলাইন ডাটাবেস তৈরি ও পরিচয় পত্রের দাবী জানায় দলিত সম্প্রদায এবং স্মারকলিপি প্রদান করেন।

এ সভায় উপস্থিত ছিলেন শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি; মিনা আজিজুর রহমান, নাগরিক নেতা, খুলনা; মোঃ শফিকুল ইসলাম, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; মোঃ আইনাল হক, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা-২ ও ৩ এর প্রতিনিধি, খুলনা জেলার সকল উপজেলার সমাজসেবা অফিসার বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিদিবৃন্দ, দলিত সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ ও সেইড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।