সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২ | চ্যানেল খুলনা

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

সন্দেহজনক আচরণের কারণে ‎রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

রোববার (৪ জানুয়ারি) সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়; পরে একই দিন বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকা থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

‎‎আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান ‎‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসার আশপাশের এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি বাসা ও আশপাশের বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। তাঁর নাম রুহুল আমিন। বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

গুলশানে যে বাড়িতে থাকবেন তারেক রহমানগুলশানে যে বাড়িতে থাকবেন তারেক রহমান
‎‎এর কিছুক্ষণ পর ওই বাসার আশপাশের এলাকা থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাঁর দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন সেই ফারজানা সিঁথি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।