সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংসদ সদস্যরা আগে টিকা নিলে বিভ্রান্তি দূর হবে: চুন্নু | চ্যানেল খুলনা

সংসদ সদস্যরা আগে টিকা নিলে বিভ্রান্তি দূর হবে: চুন্নু

সংসদ সদস্যরা আগে টিকা নিলে সাধারণ মানুষের মধ্যেকার বিভ্রান্তি দূর হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা বঙ্গবন্ধুর কথা বলি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ পালন করি না। যেখানেই যাই দুনীতি। যতো দোষ রাজনীতিবিদদের দেওয়া হয়। কিন্তু এ দুনীতির অবস্থা যদি দেখি, তাহলে দেখবো আমলারা সবার উপরে। পি কে হালদার টাকা মেরে দিলো, হলমার্ক শতশত কোটি টাকা পাচার করেছে।

করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে তিনি বলেন, করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি আছে প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সব সংসদ সদস্যরা টিকা নিলে সাধারণ মানুষের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।