সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে | চ্যানেল খুলনা

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে

জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০ জন ‘জুলাই যোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব, লাইলি প্রমুখ।

আহত আতিকুল গাজী জানান, তাঁর বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে তাঁরা মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিতে লাঠিপেটা করে। এলোপাতাড়ি লাঠির আঘাতে আহত হন তাঁরা।

আতিকুল গাজী আরও বলেন, ‘যেই জুলাই আমাদের মাধ্যমে এসেছে, সেই জুলাই সনদে যদি আমরাই না থাকি, তাহলে এই সনদ আমরা মানি না। আমি মনে করি, এই সরকার ব্যর্থ, জুলাই সনদটাও ব্যর্থ।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।