সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংসদ অধিবেশন বসছে ১৮ এপ্রিল | চ্যানেল খুলনা

সংসদ অধিবেশন বসছে ১৮ এপ্রিল

চ্যানেল খুলনা ডেস্কঃ সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ সংসদের ৭ম অধিবেশন। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

গত ২২ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লেখ আছে ‘প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।’ ফলে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের ৭ম অধিবেশন বসছে আগামী ১৮ এপ্রিল। তবে যেহেতু করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে তাই কিভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে অধিবেশন পরিচালনা করা যায় সে বিষয় নিয়ে পর্যালোচনা চলছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। এদিকে গত ১৮ ফেব্রুয়ারি সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু হয়। সেই হিসেবে আগামী ১৮ এপ্রিল ৬০ দিনের সময়সীমা। তাই ওই দিনই বসছে সংসদ অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।এ অধিবেশন দুই-একদিন চলতে পারে। এরপর যেহেতু জুন মাসে বাজেট অধিবেশন রয়েছে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।