সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সংশোধনী: তালায় স্বামী কর্তৃক ব্রাক কর্মীকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

সংশোধনী: তালায় স্বামী কর্তৃক ব্রাক কর্মীকে কুপিয়ে জখম

Oplus_131072

Oplus_131072

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়।

অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে। আহত স্ত্রী জেঠুয়া ব্রাক মাঠ সংগঠক হিসেবে কর্মরত রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো।

সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় মানুষ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।