সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংকট মোকাবেলায় সমবায়ে উজ্জীবিত হতে হবে | চ্যানেল খুলনা

সংকট মোকাবেলায় সমবায়ে উজ্জীবিত হতে হবে

খুলনায় বটিয়াঘাটার চিংড়ি চাষীদের নিয়ে কোভিড-১৯ মহামারীকালীন উত্তম মৎস্য চাষ পদ্ধতি অনুসরণ ও খামারীর করণীয় বিষয়ক একদিনের কর্মশালা শনিবার (৮ মে ) বয়রাস্থ সমবায় ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) যৌথ অর্থায়নে এবং মৎস্য বিভাগ খুলনার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এক কর্মশালা আয়োজন করে। কর্মশালায় খুলনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় বিভাগ খুলনার যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা শ্রম আদালত সদস্য আলাউদ্দিন আল আজাদ মিলন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টার মেরিন ফিসারি প্রোজেক্ট, খুলনা’র উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রি ও ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, ফিশারি প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম নির্বাহী পলাশ কুমার ঘোষ, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, পরিচালক বিকাশ চন্দ্র সরকার, খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মহিলা সম্পাদিকা বুলুরানী মণ্ডল, শেখ শাকিল হোসেন, চহেড়া ক্লাস্টার চিংড়ি চাষ সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রবীন্দ্র নাথ, সাফায়েত হোসেন শাওন, আবির মোল্লা প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সংকট মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উজ্জীবিত হতে হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।