সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘শ্রীলংকার অস্থিরতার জন্য রাশিয়া দায়ী’ | চ্যানেল খুলনা

‘শ্রীলংকার অস্থিরতার জন্য রাশিয়া দায়ী’

শ্রীলংকার চলমান অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
রবিবার (১০ জুলাই) ব্যাংকক সফরে যেয়ে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব খাদ্য শস্য আটকে রেখেছে, সেটির কারণে শ্রীলংকায় এমন অস্থিরতা দেখা দিতে পারে৷

ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করে বলেন, পৃথিবীর অন্য দেশগুলোতেও এ অস্থিরতা ছড়িয়ে যেতে পারে৷
এ ব্যাপারে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, আমরা রাশিয়ার আগ্রাসনের প্রভাব সব জায়গায় দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তাদের আগ্রাসনের কারণে শ্রীলংকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আমরা চিন্তিত৷
এসব আশঙ্কার কথা প্রকাশ করে ব্লিঙ্কেন রাশিয়ার প্রতি আহ্বান জানান, তারা ইউক্রেনের যে ২০ মিলিয়ন টন শস্য আটকে রেখেছে সেগুলো যেন ছেড়ে দেয়৷
এদিকে রাশিয়া শস্য আটকে রাখার বিষয়টি সবসময় অস্বীকার করে থাকে৷ তাদের দাবি, আটকে থাকা শস্য বের হতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তৈরি আছে তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।