সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রীপুরে ইমাম ও মুয়াজ্জিনের পাশে এমপি সাইফুজ্জামান শিখর | চ্যানেল খুলনা

শ্রীপুরে ইমাম ও মুয়াজ্জিনের পাশে এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি : শ্রীপুরে করোনা পরিস্থিতি মোকাবিলায় অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার শিক্ষকসহ মসজিদে কর্মরত দুই শতাধিক অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে সামাজিক দুরত্ব বাজায় রেখে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় সবাইকে পাঁচশত করে নগদ টাকার পাশাপাশি প্রতিজনকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও দুই কেজি করে আটা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গণী শাহীন. শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর , শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত , উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন , ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলার সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান. শ্রীপুর উপজেলা ফিল্ড অফিসার মোঃ বুরহান উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম রেন্টু, সম্পাদক আমজেদ হোসেন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য বলেন, মাগুরায় আজই প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। ঐ গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে। প্রশাসন তৎপর রয়েছে । আপনারা সবাই ঘরে থাকুন এবং সুস্থ থাকুন । মহান আল্লাহর নিকট দোয়া করুন যাতে আমরা সবাই ভাল থাকি । আমি জানি করোনা ভাইরাসের কারনে আপনাদের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাশ হতে বিলম্ব হওয়ায় ৪ মাস যাবত বেতন পাচ্ছেন না। তবে প্রকল্প পাশ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু দিনের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।