সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি | চ্যানেল খুলনা

শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আজ ৩ মার্চ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ মার্চ সকাল ১১টায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে জুট প্রেসের শ্রম চুক্তির বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও বিজেএ’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে যোগদান এবং বিকাল চারটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধন এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ৫ মার্চ সকাল ১১টায় খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বিকাল পাঁচটায় সরকারি বিএল কলেজে বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ৬ মার্চ দুপুর একটায় নিজ বাস ভবনের বিজিবি এর দ্বিতীয় গেটের বিপরীত পাবলা দৌলতপুরে মরহুম অধ্যাপক সুফিয়ান আহমেদের দোয়া মাহফিলে যোগদান করবেন। তিনি বিকাল পাঁচটায় দৌলতপুর শশী ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ৭ মার্চ সকাল সাড়ে সাতটায় খুলনা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। প্রতিমন্ত্রী বিকাল তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ১৯ হাজার দুইশত খুদে মুজিবের একত্রে বঙ্গবন্ধুর
ভাষণ প্রদান অনুষ্ঠানে, বিকাল চারটায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি, সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভায় এবং রাত আটটায় দৌলতপুর সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
যোগদান করবেন। প্রতিমন্ত্রী ৮ মার্চ সকাল ১১টায় দৌলতপুর দেয়ানায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।