সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্যামনগরে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ, ৬ জনকে জরিমানা | চ্যানেল খুলনা

শ্যামনগরে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ, ৬ জনকে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী।

এসময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর গাজী ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬ জনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আটককৃতদের মধ্যে জাহাঙ্গির গাজীকে ১ লাখ, আবুল কাশেম, রনজিত মন্ডল, শশধর গাইন ও তুমুল মন্ডল প্রত্যেককে ২০ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুশ কাজে ব্যবহৃত ময়দা ও সাবুদানাসহ পুশকৃত ৫১২ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। এসময় পুশকাজে জড়িত থাকার অভিযোগ ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।