সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাক্ষী দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | চ্যানেল খুলনা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাক্ষী দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সাতক্ষীরা প্রতিনিধি: বর্তমান প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে ২০০২ সালের হামলার মামলায় আজ বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাক্ষী দিয়েছেন কেন্দ্রিয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাক্ষী দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষীতে বলেন ঘটনার দিন ২০০২ এর ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমি সাফাই সাক্ষি দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি অ্যাড.আবদুল লতিফ বলেন আমরা সাফাই সাক্ষী রিজভীকে জেরা করেছি। আগামি ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য যে ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার মুক্তিযোদ্ধা পত্নী ধর্ষণের শিকার মাহফুজাকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাবার পথে তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে হামলার শিকার হন। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহন শেষে কয়েকজনের সাফাই সাক্ষী নেওয়া হয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।