সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের ‘খালাতো বোন’ আখ্যা দিলেন রিজভী | চ্যানেল খুলনা

শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের ‘খালাতো বোন’ আখ্যা দিলেন রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের খালাতো বোন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন।”

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রুহুল কবির রিজভী বলেন, “বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “দেশে ১২ কোটি ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে ৬০ কোটি ৩৫ লাখ। ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন। ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত, তারা অসহায়। তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।