সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (রবিবার) বিকেলে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ১৮ অক্টোবর আলোচনা সভা, নগরীর সকল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুলনা জেলা তথ্য অফিস দিবসটি পালনের অংশ হিসেবে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে শেখ রাসেল এবং জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় জাদুঘরে ঐ দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকবে। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষ রোপন করা হবে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলান সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।