সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন | চ্যানেল খুলনা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও কেকে কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আনিসুর রহমান কবির এর সভাপতিত্ত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হাসান জনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ এর সাবেক দপ্তর সম্পাদক জনাব মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও সাংবাদিক হুমায়ুন কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে শেখ রাসেলের প্রতি সম্মান প্রদর্শন ও তার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আগামী প্রজন্মকে শিশু শেখ রাসেলের বিষয়ে জ্ঞানার্জনে গুরুত্ত্বারোপ করেন। এসময় তিনি উপস্থিত শিশু কিশোরদের শিশু শেখ রাসেলের বিষয়ে জ্ঞানার্জনে উদ্বুদ্ধকরেন ও অবিভাবকদের প্রতি এই বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্য শেষে শতাধিক শিশু কিশোরের উপস্থিতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি বিশ পাউন্ডের কেক কাটা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা সুলতানা রনজু, সহ-সভাপতি নাহিদ রেজা রানা, শেখ নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, দপ্তর সম্পাদক মো: রায়হান মোল্যা, এস এম মিশকাতুল ইসলাম, কাজী মিকু, শেখ রিজাউল করিম, শাহানা পারভীন, সাগর খান, আরিফুল ইসলাম, শাহ্ আরাফাত রাহীব, মনিরুল ইসলাম প্রিন্স, সিয়াম শেখ, ইসলাম মৃধা ইমন, আইজাজ কবির আলিফ, আসরাফুল কবির রাজন, মোঃ তৌহিদুজ্জামান, শেখ রাকিবুল ইসলাম রাজু, ওসমান গণি জুয়েল, লাবণী আক্তার, তিশা, মাকসুদা খাতুন, হাফিজুর রহমান, মোঃ রবিউল হোসেন খান প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।