সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন? মোদিকে প্রশ্ন রাহুলের | চ্যানেল খুলনা

শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন? মোদিকে প্রশ্ন রাহুলের

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোসহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার।

এরই মধ্যে বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায়— ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’ বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরই জবাবে বৃহস্পতিবার তাকে খোঁচা মেরে কথা বলেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা মোদিকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন?

বৃহস্পতিবার (২২ মে) রাতের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদি বলেন, ‘রক্ত নয়, তার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’।

এ সময় তিনি আরও দাবি করেন, ভারত গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে।

এরপরেই মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিদ্ধ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধু ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদি। রাহুল প্রশ্ন তুলে বলেন, কেবল ক্যামেরার সমানেই প্রধানমন্ত্রী মোদির রক্ত গরম হয় কেন?

এ নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, ‘মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সঙ্গে আপস করেছেন!

শুধু রাহুল গান্ধীই নয়, প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি কেবল সিনেমার ও ফিল্মি কায়দায় ফাঁকা বুলি ছাড়েন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।