সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুটিংয়ের জন্য আশাকে খুঁজলেন নির্মাতা! | চ্যানেল খুলনা

শুটিংয়ের জন্য আশাকে খুঁজলেন নির্মাতা!

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা মারা গেছেন ৪ জানুয়ারি। তার মৃত্যুর সাতদিন পর শুটিংয়ের জন্য তার খোঁজ করছেন এক নির্মাতা। শিডিউল অনুযায়ী চট্টগ্রামে পাঁচদিন শুটিং করার কথা ছিল আশার। তাকে না পেয়ে তার মায়ের নাম্বারে ফোন করেন ওই নির্মাতা।
এমন তথ্যই প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম। বেশ কিছুদিন ধরেই আশাকে ফোনে পাচ্ছিলেন না নির্মাতা শাহিন রহমান। নম্বর সংগ্রহ করে ফোন করেন আশার মাকে। আশাকে চাইলে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন আশার মা পারভিন আক্তার। পরে আশার মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন নির্মাতা।
মেয়েটা বেঁচে থাকলে শুটিং করতে পারত উল্লেখ করে আশার মা ১৩ জানুয়ারি (বুধবার) গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে মারা গেছে সেটা পরিচালক জানতেন না। আশা মারা গেছেন কিন্তু এটা যে বিটিভির আশা সেটা তিনি বুঝতে পারেননি। তিনদিন আগে উনি ফোন করেছিলেন। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে।
কান্নাজড়িত কণ্ঠে আশার মা আরও বলেন, আমি আমার মেয়ের খুনির বিচার চাই।
সূত্র : সময়নিউজ

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।