সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা | চ্যানেল খুলনা

শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, “শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবে না।”

এর আগে মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটুকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

সজিবকে শুক্রবার (৭ মার্চ) সকালে ও সজিবের বাবা হিটু মিয়াকে বৃহস্পতিবার (৬ মার্চ) যৌথ বাহিনী আটক করে।

মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।