সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড | চ্যানেল খুলনা

শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করার পর শুক্রবার (২০ নভেম্বর) ম্যানহাটনের ফেডারেল আদালত এ রায় দেন।

৫৫ বছর বয়সী গুপ্ত গত ফেব্রুয়ারিতে ভাড়াটে খুনি নিয়োগ, হত্যার ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন। বিচারক ভিক্টর মাররো তাঁকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে যোগসাজশে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন গুপ্ত। আদালতের নথি অনুযায়ী, কথিত এক ভাড়াটে খুনিকে ১৫ হাজার ডলার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই ব্যক্তি ছিলেন মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশী কর্মকর্তা। গোয়েন্দা তৎপরতায় হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়।

এ ঘটনায় বিকাশ যাদবের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে তিনি এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই।

আদালতে ক্ষমা চাইলেন গুপ্ত

শুক্রবার আদালতে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন নিখিল গুপ্ত। তিনি বলেন, মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে সরে আসা তাঁর ভুল ছিল। পান্নুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং নিজের পরিবারের কাছে ক্ষমাও চান তিনি।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের প্রসিকিউটর অ্যাশলি নিকোলাস বলেন, যুক্তরাষ্ট্রে কারও কণ্ঠ স্তব্ধ করতে সহিংসতার আশ্রয় নেওয়া মেনে নেওয়া হবে না। প্রসিকিউটররা গুপ্তের প্রায় ২৪ বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

অন্যদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার ভুক্তভোগী পান্নুন। তিনি বলেন, শিখ জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পাঞ্জাবের স্বাধীনতার দাবিতে তাঁর আন্দোলন অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক পান্নুন নিউইয়র্কভিত্তিক শিখ অধিকারবিষয়ক সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী। ভারতের উত্তরাঞ্চলে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন।

এই হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তবে ভারত সরকার এ ঘটনায় রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দেশটির সরকারি নীতির পরিপন্থী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

২০১৭ সালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমার বাহিনী: আইসিজে

পুতিনকে অভ্যর্থনায় প্রতিনিধি, ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই গেলেন শি

‘তিনি এখন আমার বন্ধু’, সাবেক প্রেমিকাকে নিয়ে রাহুলের স্মৃতিচারণা

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

মালয়েশিয়ায় অভিযানে খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই, আটক ৩৪

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আপত্তি আইজেনকোটের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।