সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে নির্বিচারে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ মাগুরা জেলা শাখা।

শনিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য প্রদান কালে জেলা শিক্ষক সমিতির বক্তারা বলেন, শিক্ষক সমাজ সুশিক্ষিত জাতি এবং শিক্ষিত মানুষ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে।
যদি শিক্ষা জাতির মেরুদন্ড হয় তাহলে শিক্ষক জাতির হৃদপিণ্ড। কিন্তু বর্তমান সমাজে এই শিক্ষকদেরকে বিভিন্নভাবে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
আজ শিক্ষকদের নিরাপত্তা কোথায় সমাজের সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে হচ্ছে নানা মুখি সমস্যার সম্মুখীন হয়ে।

উক্ত প্রতিবাদ সভায় সরকারের প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে শিক্ষক হত্যা ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় জেলা শিক্ষক সমিতির এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।