সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহবাগের বিক্ষোভে আটককৃত শিক্ষার্থীরা মুক্ত | চ্যানেল খুলনা

শাহবাগের বিক্ষোভে আটককৃত শিক্ষার্থীরা মুক্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভেকারী আটক শিক্ষার্থীদের মুক্তি দিয়েছে ডিবি অফিস ও শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ কালে ১০ শিক্ষার্থীকে আটক করার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানার ফটকের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় রমনা জোনের এডিসি হারুন অর রশীদ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদের নেতৃত্বে পুলিশরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে।
পুলিশের বাধার মুখে পড়া শিক্ষার্থীরা কিছুক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। তাঁরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আমরা শিক্ষার্থী হিসেবে নিজেদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে এসেছি। কিন্তু পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমাদের নারী সহযোদ্ধাদেরও গায়ে হাত তোলা হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করে। এরপর শিক্ষার্থীরা বলেন পুলিশ যাদের আটক করেছে তাদের মুক্তি না দিলে দিলে এ বিক্ষোভ চলবে।

শাহবাগ থানার ওসি গণমাধ্যমকে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আবার ছেড়ে দেওয়া হবে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।