সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার আইফোন জব্দ | চ্যানেল খুলনা

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার আইফোন জব্দ

চ্যানেল খুলনা ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের ৭৩টি আইফোন ১১ প্রো জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে গতকাল মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার বহনকৃত লাগেজে ৭৩টি লেটেস্ট মডেলের আইফোন-১১ প্রো পাওয়া যায়।

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দ হওয়া পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।