সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল | চ্যানেল খুলনা

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

তালা উপজেলার খেশরায় শাহজাতপুর বাজার বণিক সমিতির ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেনকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

​বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বাজারের নবনির্মিত কাঁচাবাজার চাঁদনীর পাশে বিগত কমিটির সভাপতি এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো. শাহাদাত গাজী, সদস্য মো. আহাদ আলী গাজী, প্রদীপ অধিকারী, পল্লী চিকিৎসক মো. মুন্তাজ ফকির, মো. কওছার গাজী, মো. হাফিজুল খাঁন, মীর শাহিন, মো. মোমিন মোড়ল, ইসমাঈল হোসেন (বাজু), মো. সোহেল মোড়ল এবং মো. আনার মোড়ল।

​সভায় উপস্থিত ছিলেন শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল, ইউসুফ স্মৃতি সংঘের সভাপতি মো. মুজিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আ: গণী গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.এম শামসুজ্জামান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হবিবুর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক সন্দীপ সরকার, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দীন মোড়ল, খেশরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. রুহুল মোড়ল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চৈতন্য বিশ্বাস, বাজার প্রতিষ্ঠাকালীন ব্যবসায়ী মো. ইউসুফ মোড়ল, মীর বাচ্চু ও জামায়াত নেতা ওমর ফারুকসহ বাজারের সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা।

​নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধিতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

​কমিটির আহ্বায়ক পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়নে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পালনে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীদের একটি নির্বাচিত কমিটি উপহার দেওয়ার। সেক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।