সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় তিনদিন ব‍্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শায় তিনদিন ব‍্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

যশোরের শার্শায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান এ মেলার উদ্বোধন করেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর চত্বরে এ মেলার উদ্বোধন করেন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

এ সময় শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান ও পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।