সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া প্রায় হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের শার্শায় বসে দিনব্যাপি তারুন্যের পিঠা উৎসব। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বসে এ পিঠা উৎসব।

জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, নাভারন ফজিলাতুনন্নেছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।