সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ : নিতাই রায় চৌধুরী | চ্যানেল খুলনা

শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ : নিতাই রায় চৌধুরী

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ। তাই সারা দেশে প্রতিটি পূজা মন্ডপে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন মাগুরা- ১ আসনের সাবেক বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ ও জেলা ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম।

নিতাই রায় চৌধুরী আরো বলেন, বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে বিএনপি’র অসংখ্য নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন তাই কোন বিশৃঙ্খলা করতে পারিনি পরাজিত শক্তি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে যুবলীগ কর্মীসহ সকল দুর্বৃত্তকে আটক করেছে।

সংবাদ সম্মেলনে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ জেলার অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।