সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শান্তিকালীন পদক পেলেন ৪০ বিমান কর্মকর্তা | চ্যানেল খুলনা

শান্তিকালীন পদক পেলেন ৪০ বিমান কর্মকর্তা

বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান আজ রোববার ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পদক তুলে দেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক দেওয়া হয়। এরই অংশ হিসেবে এবার ৪০ কর্মকর্তা ও বিমানসেনাকে এ পদক দেওয়া হয়েছে।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বিমানবাহিনীর প্রধান বলেন, এই সম্মাননা বিমানবাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করবে এবং পেশাগত দক্ষতা ও নিষ্ঠা বাড়াতে প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।