সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় লাশ উদ্ধারের দুই মাস পর হত্যা মামলা দায়ের, সন্দেহভাজন এক আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

শরণখোলায় লাশ উদ্ধারের দুই মাস পর হত্যা মামলা দায়ের, সন্দেহভাজন এক আসামী গ্রেফতার

শরণখোলা প্রতিনিধি :: শরণখোলায় মৃত বেলাল জোমাদ্দারের লাশ উদ্ধারের দুই মাস পরে সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ সন্দেহভাজন এক আসামী মুন্না মীর (২৪)কে গ্রেফতার করে মঙ্গলবার (৭) সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতে চালান দিয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সকালে উপজেলার চাল রায়েন্দা গ্রামের বেলাল জোমাদ্দারের (৫৭) লাশ একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। পুলিশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করে।

ঘটনার দুইমাস পরে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা থানায় ময়না তদন্তের রিপোর্ট আসে। ময়না তদন্তের রিপোর্টে বেলাল আঘাত জনিত কারণে মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতেই মৃত বেলাল জোমাদ্দারের কন্যা ফাতিমা আক্তার শিল্পি বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২ তারিখ ৬/০৯/২০২১। মামলার বিবরণে ৬ জনকে সন্দেহজনক আসামী উল্লেখ করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্টে আঘাতে বেলাল জোমাদ্দারের মৃত্যুর কারণ উল্লেখ করায় থানায় সোমবার রাতেই একটি হত্যা মামলা রেকর্ড এবং ঐ রাতেই অভিযান চালিয়ে মামলার সন্দেহজনক আসামী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মুজিবর মীরের পুত্র মোঃ মুন্না মীর কে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে বলে ওসি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।