সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা ঋণ পেল ২৯ পল্লী উদ্যাক্তা | চ্যানেল খুলনা

শরণখোলায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা ঋণ পেল ২৯ পল্লী উদ্যাক্তা

শরণখোলা প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা তহবিল থেকে শরণখোলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যাক্তাদের ঋণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে স্বল্প সুদে ২৯ জন সদস্যের প্রত্যেককে এক লাখ করে মোট ২৯ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
গরু মোটাতাজাকরণ, হঁসমুরগি পালন ও মৎস্য চাষের জন্য সোমবার (৯আগস্ট) সকালে বিআরডিবির উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
বিআরডিবি সভাপতি এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাঃ লাবনী খাতুনের সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, পল্লী উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপপরিচালক মো. নাসির উদ্দিন, জনতা ব্যাংকের শরণখোলা শাখার ব্যবস্থাপক সুজন পোদ্দার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এসকেন্দার আলী প্রমূখ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্র জানায়, করোনা দুর্যোগে ভেঙে পড়া গ্রামীণ অর্থনীতি সচল এবং গ্রাম পর্যায়ের পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের সাবলম্বি করতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যাগ গ্রহন করেন। তারই ধারবাহিকতায় মাত্র ৪শতাংশ সেবামূল্যে প্রথম পর্যায় শরণখোলার ২৯জন উদ্যোক্তার মাঝে এই ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহনের তিন মাস পর থেকে পরবর্তী ২৪ মাসে ১৮টি সমকিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।