সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা উপহার পেলেন চার জেলে | চ্যানেল খুলনা

শরণখোলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা উপহার পেলেন চার জেলে

শরণখোলা প্রতিনি:: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ ধরা নৌকা উপহার পেলেন বাগেরহাটের শরণখোলার অসহায় চার জেলে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বলেশ্বর নদের পাড়ের বেড়িবাঁধের ওপর এক আনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে নৌকা হস্তান্তর করা হয়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের কোটা থেকে বরাদ্দকৃত টিআর প্রকল্পের অর্থে এই নৌকা নির্মাণ করা হয়।
নৌকাপ্রাপ্ত জেলেরা হলেন রায়েন্দা ইউনিয়নের রাজেস্বর গ্রামের জগেন্দ্র হালদার, মিলন বালা, রনজিৎ হালদার এবং জিলবুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদার।
রায়েন্দা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে নৌকা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ইউএনও সরদার মোস্তফা শাহিন, ইউএনওর সহধর্মিনী রোখসানা চৌধুরী, আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
নৌকা পেয়ে মিলন বালা, রনজিত হালদার, জগেন্দ্র হালদার ও আজিজ হাওলাদার বলেন, আমাদের নিজেদের নৌকা না থাকায় খুব কষ্টে দিন কেটেছে এতোদিন। অন্যের নৌকায় শ্রমিক হিসেবে মাছ ধরে যা আয় হতো তা দিয়ে কোনোমতে সংসার চলতো। এখন নিজেদের নৌকা হয়েছে। মাছ ধরে যা আয় হবে তা দিয়ে ভালোভাবেই চলতে পারবো।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।