সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শপথ নিয়ে প্রথম কাকে বরখাস্ত করলেন বাইডেন? | চ্যানেল খুলনা

শপথ নিয়ে প্রথম কাকে বরখাস্ত করলেন বাইডেন?

বুধবার শপথ গ্রহণের পরই ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ট্রাম্পের নেওয়া বেশকিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন।

জানা গেছে, তিনি এরকম ১৫টি নির্বাহী আদেশে সই করেছেন।
অন্যদিকে প্রথম দিনই তিনি হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। খবর সিএনএন এর।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন কর্মকর্তাদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন তিনি। কোনো অসদচারণ সহ্য করা হবে না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, আপনি যদি আমার সঙ্গে কাজ করছেন এবং আমি শুনতে পেয়েছি যে আপনি অন্য সহকর্মীর প্রতি অসম্মানজনক আচরণ করছেন, কাউকে খাটো করে কথা বলছেন, সাথে সাথেই আমি তাকে বরখাস্ত করব।

উল্লেখ্য, গৃহস্থালি কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব থাকা হোয়াইট হাউসের চিফ উশার তিমোথি হারলেথকে বরখাস্ত করেছেন বাইডেন। ২০১৭ সালে সেই পদে তিমোথিকে নিয়োগ দিয়েছিলেন সদ্য সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তিমোথি ছিলেন মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের রুম ম্যানেজার। তিনি ওবামা প্রশাসনের অ্যাঞ্জেলা রিডের স্থলাভিষিক্ত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।