সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শনিবার সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন | চ্যানেল খুলনা

শনিবার সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন

শনিবার ( ৬ মার্চ ) সারাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬১,৩৫৪ জন আর নারী  ৩৯,৬২৯ জন। আর বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯,০২,৯৪৮ জন।
ঢাকা বিভাগে টিকা নিয়েছেন মোট ৩৮,২১৯ জন। এর মধ্যে ২৩,৩৩৭ জন পুরুষ আর ১৪,৮৮২ জন মহিলা। চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ১৭,১০১ জন। এরমধ্যে পুরুষ ১০,৫১৫ এবং নারী ৬৫৮৬। ১০,১১৯ জন মানুষ টিকা নিয়েছেন রাজশাহী বিভাগে। এরমধ্যে ৬,০৬১ জন পুরুষ আর ৪,০৫৮ জন নারী। ৮,৮০৩ জন টিকা নিয়েছেন রংপুর বিভাগে। পুরুষ ও নারী টিকা নিয়েছেন যথাক্রমে ৫১৮৫ ও ৩৬১৮ জন। খুলনা বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ১৫,০৬৭ জন। সেখানে ৯০৮৫ পুরুষ ও ৫৯৮২ নারী টিকা নিয়েছেন। ৪,১৬৬ জন টিকা নিয়েছেন বরিশাল বিভাগে যার মধ্যে ২,৫৭২ জন পুরুষ ও ১,৫৯৪ জন নারী রয়েছেন।  ৪,০০৮ জন টিকা গ্রহীতা সিলেট বিভাগে, এর মধ্যে পুরুষ ২,৩৭৩  জন এবং  ১৬৩৫ নারী টিকা নিয়েছেন। ময়মনসিংহ বিভাগে মোট টিকা নিয়েছেন ৩,৫০০ জন। এরমধ্যে পুরুষ ২,২২৬ এবং নারী ১,২৭৪ জন।

২৭ জানুয়ারি ২০২০ থেকে ৬ মার্চ ২০২১ পর্যন্ত মোট ৩৬,৮২,১৫২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ২৩,৫৫,৪২৩ ও মহিলা ১৩,২৬,৭২৯ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।