সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী | চ্যানেল খুলনা

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ খুলনা খুলনা বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত হয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।

শত প্রতিকূলতা পেরিয়ে এলাকায় নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীর ভাগ্যন্নোয়নে কাজ করা, শিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সরকারি ভাবে তিনি এ পুরষ্কারে মনোনীত হন।

রবিবার খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমী সেমিনার হলে অতিথিরা রুনা গাজীর হাতে এ পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আখতার আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক আ.স.ম. খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ টি জেলার অদম্য নারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।