সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
লোকজের উদ্যোগে সুবিধা বঞ্চিত হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ | চ্যানেল খুলনা

লোকজের উদ্যোগে সুবিধা বঞ্চিত হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

আত্মকর্মসংস্থাণের লক্ষ্যে বটিয়াঘাটায় লোকজ-এর উদ্যোগে সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সোমবার (২১ আগস্ট) কাতিয়ানাংলা বাজার লোকজ-এর অফিস প্রাঙ্গণে উপজেলার ৩টি গ্র্রামের ৭ জন হত-দরিদ্র কৃষকের মাঝে ৭টি গাভী বিনামূল্যে বিতরণ করা হয়।

লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: পলাশ কুমার দাশ এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবুবকর মোল্লা, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসলাম হালদার, ইউপি সদস্য সেলিনা ইয়াসমিন পলি বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও গাভী বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ শেখ, মহাদেব সরকার, লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসী অফিসার মৌফারসের আলম লেলিন, সিনিয়র প্রোগাম অফিসার মিলন কান্তি মণ্ডল, দিপঙ্কর কবিরাজ, বাসুদেব মল্লিক প্রমুখ।

গাভী বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রামের মোসা: রাফিজা বেগম ও মোসা: জয়নাব বেগম, গঙ্গারামপুর গ্রামের কল্পনা কবিরাজ, সুবাসী কবিরাজ ও রিংকু সরকার এবং ঝড়ভাঙ্গা গ্রামের শর্মিলা মণ্ডল ও শ্যামলী সরকারকে বিনামূল্যে ১টি করে গাভী বিতরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।