সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
লবনচরায় কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

লবনচরায় কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্য গ্রেফতার

খুলনা মহানগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবারের এঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে। ২০১৯ সালের ৩ মে আজ পর্যন্ত খুলনায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র ৪৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
আজ বৃহস্পতিবার র‌্যাব-৬ ই-মেইল বার্তায় জানিয়েছে, গতকাল (২৭ জানয়ারি) নগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হল- খুলনার বটিয়াঘাটার খারাবাদ বাইনতলার মোঃ শামছুর রহমান শেখের ছেলে ও লবনচরা ইসলামপাড়া ১নং গলির বাসিন্দা মোঃ আলমগীর হোসেন (৩৮) এবং একই এলাকার মোহাম্মাদিয়াপাড়ার ৪নং গলির মোঃ আব্দুল মালেক ব্যাপারীর ছেলে মোঃ কাউসার উদ্দিন সুমন (৩৪)।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, গত ৪/৫ বছর পূর্বে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে বায়াত গ্রহণ করে মতিন মেহেদীর নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘‘আল্লার দল’’ সংগঠনে যোগদান করে। যোগদানের পর থেকেই সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে অন্যান্য সদস্যদের সাথে দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, স্থানীয় লোকজনকে দাওয়ার প্রদান এবং বায়াত গ্রহণে উৎসাহ করতেন। সংগঠনের পূর্বের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় বর্তমানে অন্যান্য সদস্যদের সাথে গোপনে সাক্ষাতের মাধ্যমে সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।