সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লকডাউন: বন্ধ হচ্ছে ট্রেনও | চ্যানেল খুলনা

লকডাউন: বন্ধ হচ্ছে ট্রেনও

লকডাউনে বন্ধ থাকবে সকল যাত্রীবাহী ট্রেন। তবে শুধু জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর এমন ঘোষণা আসবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, লকডাউনে সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। আর লকডাউনে সাধারণত গণপরিবহন বন্ধ থাকে। করোনায় গণপরিবহন হিসেবে রেল যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখবে। এছাড়া শুধু মালবাহী ট্রেন চলবে।

নুরুল ইসলাম সুজন বলেন, আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় বিস্তারিত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে কীভাবে পরিবহন চলবে সে বিষয়েও বিস্তারিত থাকবে। তখন সবগুলো প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন।

এসময় মন্ত্রী বলেন, যেসব টিকিট অগ্রিম বিক্রি হয়েছে তার টাকা ফেরত দেওয়া হবে।
অন্যদিকে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, এখন রেল বন্ধ করার কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে নির্দেশনা পাওয়া পর আমরা সিদ্ধান্ত নেব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।