সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ | চ্যানেল খুলনা

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ভাসানচর থেকে অবাধে কক্সবাজারে যাওয়া- আসার সুযোগ করে দিয়ে শরণার্থীদের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সেখানে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক সেবা নিশ্চিত করাও প্রয়োজন।

ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটি সমীক্ষা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে রাখাইনে ফেরার জন্য সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিরোধিতার মধ্যেও ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬শর বেশি রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।