সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ৫ জন আহত | চ্যানেল খুলনা

রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ৫ জন আহত

ঢাকা খুলনা মহাসড়কের রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় জাবুসা গ্যাস পাম্পের সন্নিকটে গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ৫ জন জখম হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দূর্গা প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্য আনসার বাহিনীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দরা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। আকষ্মিক পিছন দিক থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস উক্ত ব্যক্তিদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭) আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ ওদুদ (২৮) মন্দিরের পূজারী সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় রায় (৪২) জখম হয়। এদের মধ্যে আনসার সদস্য তামিমের অবস্থা গুরুতর।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত বাসটি আটক করেছেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।