সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান | চ্যানেল খুলনা

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

খুলনার রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পূর্ব রূপসার রুপালি সি ফুডসের সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১২টা ২০ মিনিটের দিকে একটি মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান আগুনে কয়েকটি দোকানের মালামাল পুড়ে যাওয়ার পর। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছালে স্থানীয়দের সঙ্গে তাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সহায়তার দাবি জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ছেলের পরে বাবাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।