সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় অভিযানে ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস | চ্যানেল খুলনা

রূপসায় অভিযানে ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

\রূপসা উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে ৩০টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয় ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় রূপসা উপজেলার ইলাহিপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার বিভিন্ন মালিকের নামে বেনামে ৩০টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তবে জব্দ করা হয় কাঠ এবং কয়লা। জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

এ বিষয়ে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির বিষয়ে জানতে পেরে তা ধ্বংস করতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে জড়িত কাউকে পাওয়া না গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করতে সক্ষম হয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেমি গ্রুপের সদস্য আটক

১৯ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।